৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের শেষদিকে মার্কিন সেনা সদস্যদের মধ্যে
আত্মহত্যার হার যা ছিলো সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার
হার তার চেয়ে অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স
রিভিউ নামের সাময়িকী বলেছে, চলতি বছরে গত বছরের চেয়ে বেশি সৈন্য আত্মহত্যা
করবে। বিস্তারিত প্রতিবেদন
গত বছর মার্কিন সৈন্যবাহিনীর যে সব সদস্য হাসপাতালে ছিলেন তাদের মধ্যে ৪০
শতাংশ কাটিয়েছেন মানসিক রোগের কারণে। পেন্টগনের হিসেব মোতাবেক, ''২০০৯
সালে যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কারণে ১৭ হাজার ৩৫৪ জন সৈন্য হাসপাতালে
ভর্তি হয়েছে। অন্যদিকে একই সময়ে মারাত্মক মানসিক রোগের কারণে ১৭ হাজার ৫৩৮
জন সৈন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতি ১০ জন মেরিন সৈন্যদের মধ্যে
১ জন মানসিক ব্যাধির কারণে হাসপাতালে ভর্তি হয়।'' যুক্তরাষ্ট্রের নৌ
বাহিনী এবং বিমান বাহিনীর চিত্রও অনুরূপ বলে পেন্টাগন জানিয়েছে।
যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অচিরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মার্কিনীদের পাততাড়ি গুটাতে হবে।
আল্লাহ এই যালিমদের হাত থেকে মুসলমানদের রক্ষা করুন , যালিমদের ক্ষয়- ক্ষতি আরো বাড়িয়ে দিন , আমীন ।