আদম হাওয়া নীলজোছনা
চলো বৃষ্টিতে ভিজবো নীলজোসনা
যদিও মেঘেরা কেড়ে নিয়েছে
তোমার কাশ্মিরী শাল
তবুও তুমি এসো
লাইনের শেষ লাইটপোষ্টের নিচে
পাশাপাশি থাকবো দুজন।
হিজাবসুন্দরী নীলজোছনা
বাইরে বেরোনোর আগে
মুখে মেখো রেইনস্কিন
ঠোঁটে লাগিও পিংকব্রাউন লিপিষ্টিক
এবঙ এমনিভাবে পরো শুভ্র শেমিজ
যেনো সোনালি পিঠের ধূ ধূ আকাশে
থাকে খোলা আকাশ।
বৃষ্টিভেজা পাতার ফাঁকে
পাখিদের মতো
আমরা আশ্রয় নেবো লাইটপোষ্টের নীচে
আমাদের বসন এবঙ মননের শুষ্কতা তখন
ভেজা কাপড় ভেদ করে বেরিয়ে আসবে
আমাদের আদিম আদম হাওয়া।
http://afsarnizam.wordpress.com/
http://afsarnizam.blogspot.com/