কিরে বান্দর কি করছিস? মা,চাচী,খালা,বোন,ভাবীরা দুপুরে রিমোট দখলে নেয় আর রিমোটের দখল ছাড়ে গভীর রাতে।টিভির সামনে বসে কি দেখে আজকালকার আধুনিক নারীরা?বাপ-বেটির টেলিভিশন বিটিভি না বেলা বিস্কুট টিভি ওরফে বিবিস?ডিসকভারি,ন্যাশনাল জিওগ্রাফি,এনিমেল প্লানেট নাকি কিডস চ্যানেল?নিও স্পোর্টস নাকি স্টার স্পোর্টস?প্রিয় পাঠক আপনাদের উওর যে ‘না’ তাতে এ অধমের কোন সন্দেহ নেই।তাহলে কি দেখছে?আপনারা যে মনে মনে বলছেন স্টার প্লাস,সাহারা ওয়ান,সনি,এনডিটিভি ইমেজিং তাতে আমার কোন সন্দেহ নেই। মুক্ত আকাশ সংস্কৃতির এ যুগে পাশ্ববর্তী দেশের বিনোদনওয়ালারা আমাদের দেশীয় চ্যানেলগুলোকে তাদের ড্রয়িংরুমে প্রবেশ করতে না দিলেও আমাদের দেশের সুশীল(?)বিনোদনওয়ালারা পাশ্ববর্তী দেশের চ্যানেলগুলোকে সাদরে আমাদের ড্রয়িংরুমের নিয়ে এসেছে।ড্রয়িংরুমে প্রবেশের সুযোগ পেয়েই আমাদের নারীদের মনের গভীরে প্রবেশ করেছে সিরিয়ালের উর্বশী,শর্বশী,কুমুকম,মেনকা,পার্বতীরা।পুরুষ সারাদিন পরিশ্রম করে মাস শেষে বেতন নিয়ে আসে আর সে টাকা থেকে ডিশ সংযোগের বিল দিয়ে আমাদের নারীরা একদিকে শিখছে বউ শাশুড়ীকে,শাশুড়ী বউকে,ননদ ভাবীকে,ভাবী ননদকে কিভাবে সাইজ করে;স্বামীকে কি করে দৌড়ের উপর রাখা যায়;কিভাবে স্বামী তালাক দেওয়ার পর দেবরকে বিয়ে করে সংসারে আগুন জ্বালাতে হয়।।অপর দিকে নারীরা গিলছে কি করে সিরিয়ালের নায়িকা ২স্বামীকে ম্যানেজ করছে আর পরকীয়ার রগরগে দৃশ্য।আগে নারীদের আড্ডায় নিজেদের সাংসারিক আলাপ হত আর এখন হয় সিরিয়ালের উর্বশী,পার্বতী,কুমকুমদের ভার্চুয়াল পরিবারের সমস্যা;আগে চলত ইংরেজী বলার প্রতিযোগিতা আর এখন চলে হিন্দী বলার প্রতিযোগিতা। যে কাহিনী দিয়ে এক পর্বের নাটকও হবে না সে কাহিনীকে লম্বা লম্বা করে করে কয়েক’শ পর্ব বানিয়েও সে কাহিনীকে আরো কয়েক’শ পর্ব লম্বা করতে পূর্নজম্ন করে ছাগলামী করা হয়। সেদিন মেঝ খালার বাসায় গিয়ে টিভির রুমের দরজায় দাঁড়িয়ে দেখি সোফায় বসে টিভির দিকে থাকিয়ে খালাত ভাই মামুনের বউ মিলা ভাবী আর কাজের বুয়া কাঁদছে।কাজের বুয়া চোখের পানি মুছতে মুছতে খালাকে বলল,'এত সুন্দর বউডারে তালাক দিয়া দিল?’দৌড়ে গিয়ে ভাবীর পাশে বসে বললাম,মামুন ভাই তোমাকে তালাক দিল?
|
|||
Rate This |
||
|
|

তাই নাকি? আমিতো দেখি সকাল থেকে রাত পর্যন্ত টিভির রিমোট থাকে পুরুষ এবং বাচ্চাদের হাতে। নারীরা তো কাজ করতে করতেই অস্থির, টিভি দেখার সময় পান কখন?
ভাইজান কি অন্যকোন গ্রহ থেকে নাকি?হিন্দী সিরিয়ালের আগ্রাসনের দেখা কি আপনি পাননি?
আমি নিতান্তই নিরীহ টাইপের একজন শান্তিকামী মানুষ। তবে কেউ যদি আমার রুদ্রমুর্তি দেখতে চাই সে যেন এই সিরিয়াল টাইপের কিছু একটাতে চ্যানেল ঘুরিয়ে রাখে। বাসার লোকজন এইটা জানে।
শুধু দেখায় নয়, দুইজন নারী এক জায়গায় হলেই এমন করে এইসব গল্পে মশগুল হবে যে আপনি পাশে থাকলে একেবারেই বুদ্ধু বনে যাবেন। জগতে অনেক কিছু জানেন না ভেবে অপমানিতও হতে পারেন!
বিনয় জ্ঞানীলোকের অনেকগুলো ভাল স্বভাবের একটি
শুধু দেখায় নয়, দুইজন নারী এক জায়গায় হলেই এমন করে এইসব গল্পে মশগুল হবে যে আপনি পাশে থাকলে একেবারেই বুদ্ধু বনে যাবেন। জগতে অনেক কিছু জানেন না ভেবে অপমানিতও হতে পারেন!
কঠিন ভাবে সহমত
আমি ভাবছি নিচ থেকে দ্বিতীয় প্যারায় উল্লিখিত বৃত্তান্ত নারী হয়েও আমার জানা নেই কিন্তু লেখক জানল কি করে? লেখকও কি তবে নারী?!
লেখাটা বিনোদনমূলক হয়েছে। যদি পুরুষদের পয়সাতেই ডিশের লাইন রেখে সমাজে এত বড় আগুন ধরে, তাহলে পুরুষদের দায়িত্ব তো বলে দিতে হবে না...
নারী বিষয়ক আমার ফান ম্যাগাজিনে অনেকগুলো লেখা আছে।যেগুলো দেখলে আমাকে আপনার পুরুষ ভাবতে পারবেননা।হিন্দী সিরিয়াল আগ্রাসনের প্রতিবাদে কিছু লিখতে গেলে নারী হওয়া লাগেনা।চারদিকে একটু চোখ বোলালেই হয়ে যায়।আর হ্যা আপনি হয়ত তথাকথিত নারীদের মত না তাই অনেক কিছুই আপনার জানা হয়ে উঠেনি
পুরুষের দায়িত্ব বলতে কি মিন করেছেন ঠিক বুঝতে পারিনি।তাই জবাব দিতে পারলাম না।
পুরুষদের টাকায় এত সব হয়ে থাকলে পুরুষদের টাকার সোর্সটা বন্ধ করে দিলেই তো ল্যাঠা চুকে যায়...
"হাতের মুঠোয় সবটুকু সুখ" পাইলে নেবে না কোন দুঃখে?
বজ্রকণ্ঠ থেকে বজ্রপাত হয় না, চিৎকার-চেঁচামেচি হয়; অধিকাংশ সময় যা হয় উপেক্ষিত।
তথাকথিত সুখ আর যায় এনে দিকনা কেন মনের সুখ এনে দিতে পারেনা।আমি কি ঠিক বলেছি?
সালাম
খুব সুন্দর লিখেছেন । হিন্দী নাটকের আগ্রাসন নিয়ে এখনই আমাদের ভাবা দরকার - খুব বেশী দেরী হয়ে যাওয়ার আগেই । যে কাজের বুয়া বা গ্রাম থেকে অল্প কিছুদিন আগে আসা কিশোরীটি শুদ্ধ করে বাংলা বলতে পারে না , তারাও হিন্দী বোঝে , বাংলাদেশের নাটক না দেখে হিন্দী নাটক দেখতে চায় ।
আমি নিজেও কিছুদিন নেশাগ্রস্থের মত হিন্দী নাটক দেখেছি । আল্লাহর রহমতে আজ এই নেশা থেকে মুক্তি পেয়েছি । তবে শুধু নারীদের দোষ দিলে হবে না , বাংলাদেশের পুরুষরাও মিরাক্কল বা বিন্নি ধানের খই এর প্রেমে হাবুডুবু খাচ্ছে ।
আসুন সবার কথাই ভাবি ! এ সব সিরিয়াল তারাই দেখে যারা ঘরে থাকে । তারা সময় কাটাতে সিরিয়াল দেখে । আর তারা কি করবে ? আপনি মা বোন কে চাকরি করতে তো দেবেন না । তাদের কাজ থাকলে তারা এমনটা হয়তো করতো না !
"rAna,
সালাম
আমি চাকরী করি না , হিন্দি সিরিয়ালও দেখি না । আগে যখন ডিশ ছিল না , তখন মা - বোনদের সময় কাটতো কিভাবে ? রান্না , সেলাই , বাগান করা , ভাল ভাল বই পড়া - সময় কাটানোর জন্য হিন্দি নাটক - সিনেমা দেখা জরুরী না । তাছাড়া যারা চাকরী করে , তারাও সিরিয়াল দেখে ।
হিন্দির আগ্রাসন , টিভির কূ- প্রভাব নিয়ে এখনই সচেতন হতে হবে ।