[[নরসিংদীর নারায়ণপুর ইউনিয়নের জংঙ্গয়া গ্রামের জোনাকি বেগমের ৪ মেয়ে। সন্তানসম্ভবা জোনাকি বেগমের ৫ম সন্তানও মেয়ে হবে এ খবরে তার স্বামী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন।]]
প্রকাশিত খবর থেকে জানা যায়, সংসার জীবনে জোনাকির কোলজুড়ে জন্ম নেয় ৪টি মেয়ে। ছেলে সন্তানের আশায় বুক বাঁধেন জোনাকির স্বামী। এরই মধ্যে জোনাকি আবারও অন্তঃসত্ত্বা হন। শারীরিক অবস্থা পরীক্ষা করতে ২৭ জুন বুধবার জোনাকির আল্ট্রাসনোগ্রাম করানো হয়।
এ সময় তার স্বামী আ. রহমান জানতে পারেন যে এবারও তার মেয়ে হবে। এর পর ওই দিন বাড়ি এসে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাষ- আ. রহমান জোনাকিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। হত্যার পর এটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন।
উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবাই পুত্রশিশুর আশায় কন্যাশিশুর ভ্রূণ নষ্ট করে ফেলছে। ভারতে আইন করে বিষয়টি নিষেধ করা হয়েছে। আমাদের দেশে এ ব্যাপারে কোনো আইন নেই। এমনকি কে কোথায় কীভাবে এসব কাজ করছে সে ব্যাপারেও কোনো মনিটরিং ও সার্ভে নেই। `যেহেতু আমাদের দেশে গর্ভপাত ধর্মীয়ভাবে নিষিদ্ধ, সেহেতু এখানে বিষয়টি সেভাবে প্রকাশিত হচ্ছে না। কিন্তু মেটারনিটি ক্লিনিকগুলোয় হরহামেশাই গর্ভপাতের ঘটনা ঘটছে এবং গর্ভপাতের ফলে অনেক মায়ের মৃত্যুও হচ্ছে।
