আকাশ বাতাস সবকিছু
জ্বপে যার নাম।
যার পায়েতে মু’মিন সিজদাহ করে
হিন্দু করে প্রণাম।
আঁধার রাতি যার নামেতে
হয় যে আলোকময়।
যার ভালবাসায় নবী- রাসূল (আঃ)
নির্মম নির্যাতন সয়।
যার নামেরই কুদরতে
সাগর নদী চলে।
যার পরিচয় কখনো
শেষ হবেনা বলে।
যার গুণেতে মায়ের অধরে
শিশু পালন হয়।
এপৃথিবীর সবকিছুতে
লুকায়িত তাঁর গুণ ও পরিচয়।
সেই নামেরই ভালবাসায় এলেম শিখতে
এলাম ঘর ছেড়ে।
সেই নামকেই জ্বপতে চাই
হৃদয় মন ভরে।
সেই নামেরই পাগলী আমি
পাগল সকল মু’মিন।
সেই নামেরই ঊছিলাতে দাও
আমাদের ইসলামই দ্বীন।
যার নামেতে ফুল যে ফোটে
বহে ঝর্নাধারা।
তাঁর নামেই সকল মু’মিন
হয় যে পাগলপারা।
সেই প্রভু্রই নামে আমি
ছেড়েছি আপন ঘর।
ওগো প্রভু দয়া করে নাও মোরে
তোমার নামের দোসর।
যার নামেতে মুজাহিদগণ
রণে শহীদ হয়।
শেষ হবেনা বলে
তাঁর গুণাবলী ও পরিচয়।
যার নামেতে মা ছেলে হারা
স্ত্রী হারা স্বামী।
মোদের নবী (সঃ) বুঝিয়েছেন
সেই নাম কত দামী।
সেই নামেরই সন্তুষ্টিতে যদি
দিতে পারি এজীবন।
তবেই তো পাবো আমরা
জান্নাতের মত ধন।
৮ই মার্চ ২০০৪
বাহঃ চমৎকার কবিতা। ভালো লাগলো।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
সালাম
আপনাকে যাযায়ে খায়ের।
মন্তব্য করার জন্য
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
পুরোটা বুজলাম না
ভাল লাগলো!!
''সাদামেঘ''