দুই দেশ , দুই ব্যক্তি , দুই কালচার এর পরিনতি এর মাঝে কত পার্থক্য ! বলতেছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি আর সেক্রেটারীর বিষয়ে _
প্রথম সভাপতিঃ দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাশেম আলী মিন্টু
বাস করেনঃ বাংলাদেশে
রাজনৈতিক কালচারঃ নষ্ট রাজনীতি
পরিণতিঃ গ্রেফতার হয়ে জেলখানায় !
প্রতিষ্ঠাতা সেক্রেটারীঃ ড. বারী
বাসঃ যুক্তরাজ্য
রাজনৈতিক কালচারঃ সহনশীল
পরিনতিঃ অলিম্পিক বোর্ড মেম্বার তালিকায় প্রথম বাংলাদেশি
দুইজনকে নিয়ে মিডিয়ায় সংবাদঃ
অলিম্পিক বোর্ড মেম্বার তালিকায় প্রথম বাংলাদেশি
লন্ডন, ২৭ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- এই প্রথমবারের মতো অলিম্পিকের বোর্ড মেম্বার তালিকায় স্থান পেয়েছন এক বাংলাদেশি। তিনি হলেন, ড. মোহাম্মদ আবদুল বারী, এমবিই।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ক্রীড়া অলিম্পিকের লন্ডন আসরে এবার বোর্ড মেম্বার রয়েছেন মোট ১৯ জন। এদের মধ্যে কেবল আব্দুল বারী-ই বাংলাদেশি।
বাঙালি জাতির জন্য গৌরবেরএই খবরটি শুক্রবার অলিম্পিক-২০১২ এর ওয়েবসাইট থেকে জানা যায়।
প্রথমবারের মতো অলিম্পিকে বোর্ড মেম্বারের গৌরব অর্জনকারী ড. বারী লন্ডনের প্রথম মসজিদ এবং মুসলিম সেন্টার ‘ইস্ট লন্ডন মসজিদ’ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান।
তিনি ২০০৬-২০১০ সাল পর্যন্ত ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ড. বারী যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা মুসলিম এইড’রকার্যকর কমিটির চিফ ট্রেজারার। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাকে মেম্বার অব ব্রিটিশ অ্যাম্পায়ার(এমবিই) খেতাব দেয়া হয়।
বনাম
কারাগারে ডিভিশন পেলেন মীর কাশেম আলী !
কী অদ্ভুত পার্থক্য !
দুইজনই অসম্ভব মেধাবী ।একজন যুক্তরাজ্যে মেধা খাটিয়ে কি পেলেন আর একজন বাংলাদেশে মেধা খাটিয়ে ইসলামী অর্থনীতির ভীত মজবুত করে কী পেলেন !
কি সেলুকাস !
ভালই লিখেছেন!!
ধন্যবাদ আপনাকে
''সাদামেঘ''