এমন বন্ধু চাই না আমি যে
বিপদের সময় আমার পাশে দাড়াতে পারে না
উল্টো নিজেই বিদায় নিয়ে চলে যায়
দুরে বহু দুরে
তাকে দিয়ে আমার কী হবে ?
এমন বন্ধু চাই না আমি যে
আমার বিরুদ্ধে মিথ্যাচার হওয়া সত্বেও
প্রতিবাদ করতে জানে না
চুপচাপ
দাড়িয়ে দাড়িয়ে সব দেখে
নিবোর্ধ বালকের ন্যায়।
তাকে দিয়ে কী হবে আমার ?
এমন বন্ধু চাই না আমি যে
বার্তায় সুন্দর সুন্দর কথা বলে মন গলায়
আমার লেখা নিয়ে নিজের নামে ছাপায়
বুঝাতে চায় যে আমিও একজন বড় কবি
তাকে
দিয়ে কী হবে আমার ?
এমন লোক কখনো বন্ধু হতে পারে না
এরা বন্ধু নামের
কলঙ্ক, অপদার্থ
এরা মেরুদন্ডহীন কঙ্কাল
এদের থেকে সাবধান,
ধিক্কার
জানাই এদের ধিক্কার।
এদের জন্য আমার নেই আর মায়া
দেখতে চাইনা তাই এমন
বন্ধুর ছায়া
পেতে চাই না তার থেকে আর জ্বালা
তাকে আমি বলবো পালা এবার পালা
ভাই এমন সুন্দর কবিতা লিখেন কিভাবে?
কেমন বন্ধু চাই?
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!
হুম,,, বন্ধু মানুষকে স্বর্গে নিয়ে যায় আবার বন্ধু নিয়ে যেতে পারে নরকে। তাই বন্ধু নির্বাচন জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার।
ধন্যবাদ লোকমান ভাই।
www.fazleelahi.com