
তোমার জন্য না খেয়ে থাকা
তোমার জন্যই রোযা রাখা,
তোমার জন্য সেহরী খাওয়া ইফতার করা
তোমার জন্যই মসজিদে যাওয়া নামাজ পড়া।
তোমার জন্য সবর করা
তোমার জন্যই সংযম করা
তোমার জন্য আমার সকল ভালোবাসা
তোমার ক্ষমা পাবো বলে মনের মাঝে বিষন আশা।
তোমার জন্য কুরআন পড়া
তোমার জন্যই রাসুলের হাদিস মেনে চলা
তোমার জন্য সত্য বলা সঠিক বলা।
তোমার জন্য সেজদা করা
তোমার জন্যই নত হওয়া,
তোমার জন্য দুহাত তোলা
তোমার জন্যই সব কিছু ভুলে যাওয়া।
তোমার জন্য... শুধু তোমার জন্য
তোমার জন্যই আমার সব
তোমার ভালোবাসা পেলে আমি ধন্য
তুমিই তো আমার রব।
দারুন কবিতা লোকমান ভাই।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com