
গত ২৭ জুলাই রিয়াদের কসর আল-জাহাবী অডিটোরিয়ামে এ্যাচিভ কর্পোরেশন প্রা:লিমিটেড এর উদ্যোগে তুরাগ মর্ডাণ সিটির গ্রাহক ও শুভাকাঙ্খীদের নিয়ে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। এ্যাচিভ কর্পোরেশন প্রা:লিমিটেড এর পরিচালক নুরুল ইসলাম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ,কে,এম রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ চেয়ারম্যান বাংলাদেশ ইন্টা: স্কুল এন্ড কলেজ রিয়াদ, মাকসুদুর রহমান ভাইস প্রেসিডেন্ট আই,বি,বি,এল। মূল আলোচক ছিলেন এ্যাচিভ গ্রুপ এর পরিচালক মো:নুরুল হক এবং মো: বাবুল হোসেন। গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্য রাখছেন নুরুল ইসলাম আহমেদ- পরিচালক এ্যাচিভ কর্পোরেশন প্রা:লিমিটেড
অনুষ্ঠানে বক্তরা বলেন এ্যাচিভ কর্পোরেশন প্রা: লিমিটেড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে নির্ভয়ে যে কেউ বিনিয়োগ করতে পারেন। যারা প্লট বুকিং দিয়েছেন বা দিবেন সবার কাছে নির্ধারিত সময়ে প্লট হস্থান্তর করা হবে।
গ্রাহকদের পক্ষথেকে মুজাহিদুল ইসলাম বলেন আমরা প্রবাসীরা কষ্টে অর্জিত টাকার মাধ্যমে এখানে প্লট বুকিং দিচ্ছি কখনো কোন বিশেষ প্রয়োজনে বুকিং বাতিল করতে চাইলে যেন তা করা যায় এবং বুকিং মানিসহ প্রদত্ত টাকা সহজে ফেরত পাওয়া যায় সেই ব্যবস্থা যেন থাকে।
সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম আহমেদ কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন এবং তিনি বলেন এই রমজান এসেছে তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের জন্য তাই আমাদের তাকওয়া অর্জনে সচেষ্ট হতে হবে।
ইফতার মাহফিলে আওয়াজ শিল্পী গোষ্ঠীর ইসলামী সংঙ্গিত পরিবেশন করেন।
প্রবাসী ব্যবসায়ীদের তৎপরতা মনে হচ্ছে সউদী আরব থেকেই সবচেয়ে বেশী।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com