
যদিও চলে গেছো চোখের আড়ালে
দেখা যাবে না তোমাকে আর কোন হাদিসের দরসে
ছাড়বে না বাতিলে বিরু্দ্ধে কোন হুংকার
তাই বলে কি ভুলে যাবো তোমায় ?
শুনে রেখো হে বীর তোমাকে মনে পড়বে বারবার।
তুমি ছিলে আল্লাহর পথে এক সংগ্রামী সৈনিক
তোমায় ভুলবো না আমরা মনে পড়বে দৈনিক,
বাতিলের প্রতিবাদ করতে গিয়ে তুমি গিয়েছিলে জেলে
সে কথা কীভাবে আমরা যাবো ভুলে ?
তুমি সাড়া জিবন বিতরণ করেছো কোরআন হাদিসের জ্ঞান
মহান প্রভু তোমাকে দিবে সেই প্রতিদান,
রেখে গেছ নিজ হাতে গড়া অসংখ্য আলেমে দ্বীন
তারা যাবে দ্বীনের আলো জ্বেলে
যদিও তাদের ছেড়ে তুমি গেলে চলে।
তুমি দ্বীনের যে প্রদীপ শিখা গেছো জ্বেলে
তোমাকে কেউ যাবে না ভুলে,
তুমিই ছিলে বুখারী শরীফের প্রথম বাংলা ভাস্যকার
এটিই তোমাকে তোমাকে অমর করে রাখবে কিছু লাগবে না আর।
তোমার জন্য করছি দোয়া মহান রবের কাছে
হে মনিব তুমি তাকে করে দাও ক্ষমা
দাও তাকে সেসব উত্তম প্রতিদান
যা তার জন্য রেখেছো জমা।
উৎসর্গ: শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহ: এর স্মরণে।
সালাম
আল্লাহ তা'য়ালা উনাকে সবচেয়ে উত্তম স্থানে স্থান দান করুন।
আপনাকে যাযা-কিল্লাহ খায়ের।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬