আগুন লাগা সন্ধ্যার মত
স্মৃতির নক্ষত্র জ্বলে উঠে হৃদয় আকাশে
গভীর আঁধার ভেদ করে
তারপরও আমরা অসহায় পৃথিবীর মাঝে
যাকে বলে গভীর কালো রাত্রি
কিন্তু আমরা মানুষ খুবই অসহায়
পৃথিবীর নীতিতেই আমাদের জীবন চক্র চলে
তারপরও বেঁচে আছি, বেঁচে আছে সবাই
পাওয়ার পূর্ণতার প্রত্যাশায়
চলছে যেন কোনভাবে হেসে কেঁদে
তবে মনে আছে কিছু হতাশা
আর এই নিয়েই চলছি সম্মুখ পানে।
হঠাৎ কোন ঝড়ে কোন ক্ষতি হয় কি না?
অদৃষ্টই ভাল জানেন
কি আছে ভাগ্যে?
আমি কি এভাবেই রবো ৫ই আগষ্ট ২০০২
|
|||
Rate This |
||
|
|

কবিতাটি পড়লে মনে হয় সমকালের; অথচ কত পুরোনো, ২০০২ সালের।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ