পলাশের রঙ মেখে
গোলাপের সুবাস নিয়ে
বসে আছি কারো অপেক্ষায়।
সে আসবে, একাই আসবে
নব-বর সেজে নিয়ে যেতে
আমায় তাঁর আঙিনায়।
নিঝুম রাত জেগে
আঁধারে প্রদীপ জ্বেলে
সেজেছি আমি তাঁরই জন্য।
সে যদি আসে নিরব এই রাতে
ভালবাসবো তাকে
হবো আমি ধন্য।
ভোরের সূর্যদয় পর্যন্ত অপেক্ষমান
থাকবো, যদি আসে সে
আমায় তাঁর করে নিতে।
অধীর আগ্রহ নিয়ে
অপেক্ষায় আছি
প্রিয়জনকে কাছে পেতে।
এসো হে নব-বর
আমায় নিয়ে যাও তোমার ঘরে
একান্ত আপন করে।
আমি যে শুধু তাঁরই অপেক্ষায়
অপেক্ষামান এইরাতে
গভীর স্বপ্নে দু’চোখ ভরে।
৯ সেপ্টেম্বর ২০০৪
চমৎকার বুনন ও ভাবাবেগ।
www.fazleelahi.com
ভাল লাগলো আপনার মন্তব্য
ধন্যবাদ আপনাকে
''সাদামেঘ''