গত মে মাসে ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট থম্পসন পদত্যাগ করেন। ইন্টারনেট সার্চ জায়ান্ট ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সার্চ ইঞ্জিন গুগলের কর্মকর্তা মারিসা মেয়ার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী মারিসা ১৯৯৯ সালে গুগলে যোগ দেন। তিনি গুগলের সার্চ ইঞ্জিন এবং হোম পেজ তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। অতিসম্প্রতি তিনি গুগলের ম্যাপিং সার্ভিসে (গুগল ম্যাপস, আর্থ, লোকাল ও স্ট্রিট ভিউ) যোগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ওয়েবপোর্টাল হওয়া সত্ত্বেও ইয়াহুর সার্চ ইঞ্জিন ও ই-মেইল বলতে গেলে কেউ ব্যবহার করে না। অনেক তথ্যপ্রযুক্তি বিশ্লেষক মনে করছেন, মারিসা মেয়ারের নিয়োগের ফলে ইয়াহুর বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে। ইয়াহু প্রকাশিত এক বিবৃতিতে ৩৭ বছর বয়সী মেয়ার বলেছেন, এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পারবেন, এই ভেবে তিনি সম্মানিত ও আনন্দিত বোধ করছেন। নতুন নেতৃত্ব যদি বা নতুন সম্ভাবনা জাগায় তবুও একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর পেছনে অনেক মানুষের শ্রম,ভালোবাসা মিশে থাকে। গত ২৬ জুলাই বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল প্রাণনের হেড অফ অপারেশন, দীর্ঘ দিনের সহযোদ্ধা প্রকৌশলী চাতক চাকমার বিদায় সম্বর্ধনা। তার এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও, নাহিদুল ইসলাম রুমেল বলেন হয়তো তিনি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে সাময়িক ভাবে আমাদের ছেড়ে জামার্নিতে যাচ্ছেন তবে সব সময়ই তিনি আমাদের সাথেই আছেন আমাদের পরিবারের একজন।
|
|||
Rate This |
||
|
|
