কত স্বপ্নই না দেখেছিলাম জীবনের বত্রিশটি বসন্তে
তোমাকে বলবো বলে হাত ধরেছি
পণ করেছি, তোমাতেই খুলবো জমানো হৃদয়
বহু বৈশাখে পুড়ে ছাই হওয়া হৃদয়-রৌদ্র কতটা পথ পেরিয়ে
ছুঁতে চেয়েছিল বিকেলের নরম হাত, মিষ্টি সৌন্দর্য্য
তুমি জানতেও পারোনি সেদিনগুলো ছিল কতটা ব্যাকুল
কেবলি তোমার অপেক্ষায়, ভাবনায়, স্বপ্নে, কাল্পনিক স্পর্শে
বিনিদ্র বহু রাতে কথাগুলো হারিয়ে দিয়েছি অন্ধকারে
অবশেষে খুঁজতে খুঁজতে নিজেই হারিয়ে গেলাম
হারাতে হারাতে তোমায় পেলাম, জড়িয়ে নিলাম
জীবনের সাথে, স্বপ্নের সাথে, আগামীর পথে।
তোমায় বলবো বলেই হাত ধরেছি
ভালবাসার গোপন কথা, মিষ্টি যত দুষ্টুমিতে
বাঁধবো মনে সঙ্গোপনে, জানবে তুমি, জানবো আমি
হায় প্রেয়সী! কথাগুলো হয়নি বলা, কোথায় যেন বাধে
ভালবাসার আজো বুঝি শেকড় গজায়নি, দু'অন্তরে
একটু বলি, আজ শুনে নাও এই কবিতায়
অনেক ভালবাসি তোমায় প্রাণ জুড়ানো স্পন্দনে।
৩১ মে ২০১০, মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
সহজ ভাষায় হৃদয় ছোঁয়া কবিতা।
http://bangla.irib.ir/
ধন্যবাদ আশরাফ ভাই।
ব্লগিং দেখছি আপনি একাই করছেন।
www.fazleelahi.com
আপনি তো আমার পাশেই আছেন। ইরানের পাশেই সৌদি!
http://bangla.irib.ir/
উঁহু, আমি আরো কাছের কারো প্রতি অঙ্গুলি নির্দেশ করছি।
www.fazleelahi.com
ওয়াও! এক কথায় অসাধারন! হৃদয় ছুঁইয়ে গেলেও, খারাফ লাগার মতো একখান কবিতা লিখেছেন।
ধন্যবাদ তারা জী।
আপনার খারাপ লাগা সৃষ্টি করতে পেরেছে আমার কবিতা, এটা কি কম পাওয়া?
অর্থাৎ, আবেগ ছুঁতে পেরেছি।
www.fazleelahi.com
হৃদয় স্পর্শী কবিতা...
shetu
খুব ধন্যবাদ সেতু।
www.fazleelahi.com