কবিতাটির প্রথম প্রকাশ- নির্মাণ ম্যাগাজিন জানুয়ারী ২০১১ সংখ্যা।
তুমি ফুল দিওনা
সে ফুলে ফুলেল সুবাস পাই না আমি
থেকে থেকে ভেসে আসে পালেইস্টাইনী শিশুদের
তাজা রক্তের ঘ্রাণ!
মালা পরিয়ো না
তোমার মালায় ফুল মোড়ানো ফাঁসীর রজ্জু দেখছি আমি
ইতিহাসের সুদূর পথে তাই পেয়েছি
ভুলবো কেন?
চলতে বলো না তোমার দেখানো পথে
কে জানে, কোথায় পুঁতে রেখেছ মাইন,
হয়ত তুমিই, হয়ত তোমার পূর্বসূরী কেউ
তবু ভাঙ্গে হৃদয় মাঝে কালের রঙিন ঢেউ।
ভাবছি তুমি বন্ধু হবে
শুদ্ধ হবে তোমার জীবন ধারা
দু'হাত বাড়াই, বুক পেতে দেই
স্বপ্নে হারাই রঙিন পৃথিবীর।
হায় বিবাগী! সত্য পথিক, পাগলপারা,
জানে না সে, তুমি যে এ শিকল বাঁধা
আড়াল হতে যার সীমানা নির্ধারিত,
এই নাটুকে রঙিন মঞ্চে পুতুল নাচে অহরহ।
তাই, দিও না মালা, দিও নাকো ফুল
চলতে বলোনা তোমার দেখানো পথে;
দিও নাকো আশ্বাস।
ভাইের কিছুই বুজতেিছ না।ভাইের কিছুই বুজতেিছ না।
ভাইরে, বাংলাতেই তো লিখেছিলাম
বিসর্গে আপনাকে স্বাগতম @ মন।
www.fazleelahi.com
তুমি ফুল দিওনা
সে ফুলে ফুলেল সুবাস পাই না আমি
থেকে থেকে ভেসে আসে পালেইস্টাইনী শিশুদের
তাজা রক্তের ঘ্রাণ!
ধন্যবাদ আমাদের নির্যাতিত ফিলিস্তিনী ভাই- বোন বিশেষ করে শিশুদের কথা মনে করিয়ে দেয়ার জন্য । আর কিছু না হোক , অন্তত ওদের জন্য নিয়মিত আমরা যেন দুআ করি ।
দূর্বল ঈমানের মুসলমানদের আপাতত এছাড়া আর কিছু করার তো শক্তি নেই
আল্লাহ যেন যালিমদের হাত থেকে অত্যাচারিত মুসলমানদের রক্ষা করেন , আমীন ।
অনেক ধন্যবাদ আপনার অর্থবহ ও দিকনির্দেশনামূলক মন্তব্যের জন্য।
www.fazleelahi.com
সালাম
আপনার লেখার যে লক্ষ, যারা পাঠক আছেন তাদের সবার অন্তরের চোখে যেন এ লেখাটা দৃষ্টিগোচর হয়।এবং সকলের দোয়া যেন হয় মাজলুমের পক্ষে, আর আল্লাহই সব জালেমের পথ রোধকারী।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬