سورة البقرة: 30-34
30- وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ .
31- وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ .
32- قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ .
33- قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ .
34- وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ .
সূরা আল বাকারাহ্: ৩০-৩৪
৩০। আর স্মরণ করুন, যখন আপনার রব ফিরিশ্তাদের বললেন, ‘আমি যমীনের উপর খলীফা বানাবো,’ তারা বলল, ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই আপনার সপ্রশংস গুণগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি তা জানি, যা তোমরা জান না’।
৩১। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফিরিশ্তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, ‘এগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও’।
৩২। তারা বলল, ‘আপনি কতইনা পবিত্র! আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোন জ্ঞানই নেই। বস্তুত আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়’।
৩৩। তিনি বললেন, ‘হে আদম! তাদেরকে এসবের নাম বলে দিন’। তিনি তাদেরকে সেসবের নাম বলে দিলে তিনি(আল্লাহ্) বললেন, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, আসমান ও যমীনের যাবতীয় অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত কর ও যা গোপন রাখ আমি তাও জানি’।
৩৪। যখন আমরা ফিরিশ্তাদের বললাম, আদমকে সিজ্দা কর, তখন ইব্লিস ছাড়া সকলেই সিজ্দা করল; সে অস্বীকার করল ও অহংকার করল। কাজেই সে কাফেরদের অন্তভুক্ত হল।
আল্লাহ্ সবাইকে হেদায়াত দিন।
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!
আমীন।
"এই হলো মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হেদায়াত এবং মুত্তাকীদের জন্য উপদেশ।" [আলে-ইমরান: ১৩৮]
আমিন
"যখন আমরা ফিরিশ্তাদের বললাম, আদমকে সিজ্দা কর, তখন ইব্লিস ছাড়া সকলেই সিজ্দা করল; সে অস্বীকার করল ও অহংকার করল। কাজেই সে কাফেরদের অন্তভুক্ত হল। "
উপরের আয়াতে এসেছে যে, একটি মাত্র আদেশ লংঘনের জন্য ইবলিস কেয়ামত পর্যন্ত বিতাড়িত হলো এবং আখেরাতে চিরস্থায়ী জাহান্নামী হবে। আমরা প্রতিনিয়ত আল্লাহর কত শত-সহস্র আদেশ লংঘন করে আসছি.... আমাদের কি হবে!
www.fazleelahi.com
ধন্যবাদ ফজল। ব্যাপারটা সত্যি চিন্তার।
আল্লাহ আমাদেরকে হেদায়াতের উপর অটল রাখুন।